× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৭:৪৭ এএম

নাটোরে বাসচাপায় বিএনপি নেতা নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৭:৪৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মণ্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, রাত আটটার দিকে আব্দুল আজিজ বনপাড়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী ‘যমুনা লাইন’ নামের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে যায়। চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলসহ বাসটি চালিয়ে নিয়ে যান।

এ সময় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!