× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৪:১১ পিএম

নাটোরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৩০

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৪:১১ পিএম

নাটোরের ম্যাপ। ছবি : সংগৃহীত

নাটোরের ম্যাপ। ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সিরাজুল ও কালাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে সিরাজুল গ্রুপের সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ আরও কয়েকজন এবং কালাম গ্রুপের হাসি, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ আরও কয়েকজন রয়েছেন।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।

Link copied!