× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:২৫ পিএম

নাটোরে ৭ বছরের শিশুর নামে মামলা, আদালতে জামিন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:২৫ পিএম

সাত বছরের শিশুটি। ছবি : রূপালী বাংলাদেশ

সাত বছরের শিশুটি। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে মো. হুসেন নামে সাত বছরের এক শিশুকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় শিশুটি আদালত থেকে জামিন নিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার কাগজপত্রে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী মো. শামীম হোসেন মামলার বরাত দিয়ে জানান, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিল পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, হামলা ও আহত করার অভিযোগ উঠে। পরে ১০ এপ্রিল এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়। 

তিনি আরও জানান, মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে ওই এলাকার শাজাহান আলীর ছেলে মো. হুসেন নামে ৭ বছর বয়সি শিশুটির নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়। শিশুটির জন্মসনদে দেখা যায়, তার জন্ম ২৪ সেপ্টেম্বর ২০১৮ সালে। সে অনুযায়ী বর্তমানে তার বয়স সাত বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলায় শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বয়সের একটি শিশুকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো।

আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষ অনেক সময় বিরোধের জেরে পরিবারের সদস্যদের একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশুর নাম যুক্ত হলে তদন্তে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।

Link copied!