ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:৪০ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের কেরাম আলীর ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে তিনি অভিমান করে পাশের একটি ঘরে ঘুমাতে যান।

ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজ করতে গিয়ে ঘরে রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।