× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:২৩ পিএম

নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:২৩ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান। ছবি - সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শ্রাবণীর পক্ষে তার প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল এ আবেদন জমা দেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শ্রাবণী।  

নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন। এবারের নির্বাচনে শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন।

নেত্রকোনা-৪ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও রয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

রূপালী বাংলাদেশ

Link copied!