× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:১৮ পিএম

‘বয়স হয়েছে, কিন্তু দায়িত্ব ভুলিনি’

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:১৮ পিএম

৮৫ বছর বয়সি সালমা বেগম ভোটকেন্দ্রে। ছবি : রূপালী বাংলাদেশ

৮৫ বছর বয়সি সালমা বেগম ভোটকেন্দ্রে। ছবি : রূপালী বাংলাদেশ

বয়স শরীরকে নুয়ে দিতে পারে, কিন্তু দায়িত্ববোধকে নয়—এ কথার বাস্তব প্রমাণ দিলেন ৮৫ বছর বয়সি সালমা বেগম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনি হাজির হন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের সহায়তায় ধীর পায়ে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। বয়সের ভারে চলাফেরা ধীর হলেও চোখেমুখে ছিল দৃঢ় প্রত্যয়। ভোটকক্ষে গিয়ে ব্যালট প্রদান শেষে বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সালমা বেগম বলেন, ‘বয়স হয়েছে, কিন্তু দায়িত্ব ভুলিনি। ভোট দেওয়া আমাদের অধিকার ও দায়িত্ব। আমরা ভোট না দিলে দেশ ঠিকভাবে চলবে কীভাবে? দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই ভোট দিতে এসেছি। যতদিন বেঁচে থাকব, ততদিন ভোট দিয়ে যাব।’

বিগত সময়ে ভোট দিতে না পারার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেন্দ্রে গেলে বলত, আপনার ভোট হয়ে গেছে। কিন্তু এবার ভোট দিয়ে খুব আনন্দ লাগছে।’

তার এই দৃঢ় বক্তব্য ও উপস্থিতি কেন্দ্রে থাকা অন্য ভোটারদের মধ্যে অনুপ্রেরণা জাগায়। অনেকেই এগিয়ে এসে তাকে সহায়তা করেন এবং সম্মান জানান। প্রবীণ এই ভোটারের অংশগ্রহণ নির্বাচনি পরিবেশে আলাদা এক আবেগের সৃষ্টি করে।

নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, নলছাপড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, সালমা বেগমের মতো প্রবীণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ও দায়িত্ববোধের প্রতিফলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কলমাকান্দা উপজেলায় উৎসবের আমেজের পাশাপাশি ফুটে উঠেছে সচেতন নাগরিকত্বের উজ্জ্বল চিত্র।

Link copied!