× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি 

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:৪৭ পিএম

কলমাকান্দায় নালা নির্মাণে বাধা, অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি 

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে সরকারি খাস ‘হালট’ জমি দখল এবং নালা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা মো. আনোয়ার হোসেন ওরফে কালাকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) কলমাকান্দা থানা পুলিশ উপজেলার পলাশহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কালা পোগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরকারি খাস জমিতে পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণে বাধা, সরকারি জমি দখল এবং এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হালট দখল করে রাখায় এলাকার কৃষিজমির পানি নিষ্কাশন বন্ধ হয়ে আছে। এতে বর্ষায় জলাবদ্ধতা হয়ে প্রতি বছর কৃষকদের ফসলের ক্ষতি হচ্ছে। সরকারি উদ্যোগে নালা নির্মাণ শুরু হলে আনোয়ার হোসেন বাধা দেন বলে অভিযোগ ওঠে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, অভিযোগ তদন্তের ধারাবাহিকতায় কালাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই গ্রেপ্তারের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। সরকারি উন্নয়নকাজে বাধা এবং খাস জমি দখলের বিরুদ্ধে প্রশাসনের এমন পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত খাস জমি দখলমুক্ত করে নালা নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!