গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৬৮ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন