মৌলভীবাজারে জেলা বিএনপি মান–অভিমান ও ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ঐক্যের বার্তা দিয়েছে। জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক আবেগঘন পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতীত আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্যের আনন্দ দেখা যায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান।
তিনি বলেন, দল ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে নামার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সহসভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মুকিত ও মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। সভার শেষে বক্তারা অতীত বিভেদ ভুলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন। পাশাপাশি আগামী নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন