× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

বেতাগী ছাত্রলীগের সাবেক সভাপতি বরিশালে গ্রেপ্তার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার বেতাগী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাইনুল হাসান সজীবকে (৩৫) বরিশালে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন কোতোয়ালি থানাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ শনিবার গভীর রাতে তাকে শহরের বান্দরোডস্থ বেলসপার্ক মাঠ থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সজীব বেতাগী পৌরসভার স্টেশন রোডের মো. খলিলুর রহমান খানের ছেলে এবং তিনি আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ সময় স্থানীয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকেন।

স্টিমার ঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম রূপালী বাংলাদেশকে জানান, বেতাগী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাইনুল হাসান সজীবের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা চালানোসহ একাধিক অভিযোগে মামলা আছে। কিন্তু তিনি ২০২৫ সালের ৫ আগস্ট পরবর্তী অন্তর্ধানে চলে যাওয়ায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার রাতে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়ে বেলসপার্ক মাঠের পূর্ব-দক্ষিণ প্রান্ত থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!