× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০২:০৭ পিএম

অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ফ্রি প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০২:০৭ পিএম

বান্দরবান রিজিয়ন কমান্ডার গাড়ির চাবি ম্রো কল্যাণ ছাত্রাবাসের পরিচালকের হাতে তুলে দিচ্ছেন। ছবি : রূপালী বাংলাদেশ

বান্দরবান রিজিয়ন কমান্ডার গাড়ির চাবি ম্রো কল্যাণ ছাত্রাবাসের পরিচালকের হাতে তুলে দিচ্ছেন। ছবি : রূপালী বাংলাদেশ

বান্দরবান জেলার অনগ্রসর জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আলীকদমে প্রথমবারের মতো ম্রো সম্প্রদায়ের যুবকদের জন্য বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বান্দরবান রিজিয়নের উদ্যোগে এবং আলীকদম সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে আলীকদম সদরের ম্রো কল্যাণ ছাত্রাবাসে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল হাসান পলাশ, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, স্থানীয় জনপ্রতিনিধি, ম্রো কল্যাণ ছাত্রাবাসের শিক্ষার্থী ও অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও দক্ষ মানবসম্পদ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ম্রো সম্প্রদায়ের যুবসমাজ আধুনিক ও কর্মমুখী দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতায় টিকে থাকতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিনামূল্যে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ। বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ম্রোরা দ্বিতীয় বৃহত্তম হলেও নানা সামাজিক ও অর্থনৈতিক কারণে তারা এখনো পিছিয়ে রয়েছে। সেনাবাহিনীর এই উদ্যোগের মাধ্যমে ম্রো সম্প্রদায়ের নতুন প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম চালুর আহ্বান জানান।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে আলীকদম জোন ও বান্দরবান রিজিয়ন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ম্রো কল্যাণ ছাত্রাবাসের মাধ্যমে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাদ্য, বাসস্থান ও শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে বর্তমানে এই সম্প্রদায়ের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!