কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির প্রতীক ধানের শীষের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারির সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সামিরা আজিম দোলা, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. সফিকুর রহমান। জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, শরীফ হোসেন চেয়ারম্যান, এসএম মুনসুর আলম, মঞ্জুরুল আলম মজনু, এম শওকত হোসেন শিহাব, গিয়াস উদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্ল্যা জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোট ও অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।

-20260208192416.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন