× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:০৪ এএম

ভাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:০৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদী রেল ব্রিজসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা রেল ব্রিজের নিচে বালুর মধ্যে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেললাইনসংলগ্ন এলাকায় বালুর মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!