চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, ‘হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ফরিদগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত করতে হবে।’ আত্মশুদ্ধি ও নৈতিকতার চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণের আহ্বান জানান তিনি।
[120797
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা জামায়াতের আমির ইউনুর হেলার, সেক্রেটারি শাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন ও সহ-সভাপতি মো. মশিউর রহমান মনা।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আ. ছোবহান লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদল নেতা ইমান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মমিনুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন