× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:২২ পিএম

বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, চালক-হেলপার আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:২২ পিএম

নিহত এএসআই আতিকুর রহমান। ছবি- সংগৃহীত

নিহত এএসআই আতিকুর রহমান। ছবি- সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে দায়িত্ব পালনকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা-২ ও এএসআই আতিকুর রহমান থানার বিভিন্ন তদন্ত কার্যক্রম, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ৪নং দরবস্ত ইউনিয়নের দিকে রওনা হন।

পথে জৈন্তাপুর থানাধীন ৪নং দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এসএসকেএস ক্লিনিকের বিপরীত পাশে অবস্থিত সিলেট-তামাবিল মহাসড়কে পৌঁছালে জাফলং থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাক পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং এএসআই সোহেল রানা-২ সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকাল ৫টার দিকে এএসআই আতিকুর রহমান মারা যান। নিহত এএসআই আতিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামে। তিনি মো. সামছুল হকের ছেলে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতিকুর রহমান জৈন্তাপুর থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!