× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৫২ এএম

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৫২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাব্বির (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজা (২৩) নামের আরেকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কয়রার ফুলতলা বাজার সংলগ্ন মুসা ডাক্তারের বাড়ির সামনে চলন্ত মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি তালগাছে ধাক্কা লাগে। এতে দুই আরোহী গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ভেঙে যায়।

আহত রাজা উপজেলার মহারাজপুর গ্রামের মাওলানা রোকনুজ্জামানের ছেলে এবং নিহত ছাব্বির একই গ্রামের আবুল বাশারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ছাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত রাজাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় রেফার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!