× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:৫৭ এএম

সিলেটে বেড়িবাঁধ প্রকল্পে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:৫৭ এএম

বহিষ্কৃত ছাত্রদল নেতা রহমত মারুফ। ছবি : সংগৃহীত

বহিষ্কৃত ছাত্রদল নেতা রহমত মারুফ। ছবি : সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রহমত মারুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে একই দিন জৈন্তাপুরের বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও নদীভাঙন রোধে নির্মাণাধীন সরকারি বেড়িবাঁধ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি এবং ট্রাক শ্রমিকদের মারধরের অভিযোগে রহমত মারুফকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফকে প্রধান আসামি করে তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত আরও ১০–১২ জনের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!