× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:৪৯ পিএম

সিএনজি চালককে ঘুসি দিয়ে হত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএজি চালককে ঘুসি দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকারি আবুল বাশার একই বাড়ির বাসিন্দা।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কামাল ভেন্ডা, সাদ্দাম ও রমজান আলি লিটন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত ঝগড়া চলে আসছিল।

শুক্রবার জুম্মার নামাজের পর দোকানের কাছে উভয়ের মধ্যে কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায় আবুল বাশার বিল্লালকে ঘুসি মারে। ঘটনাস্থলেই বিল্লাল পড়ে গেলে মৃত্যু বরণ করেন।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম মেম্বার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তারা দুই প্রতিবেশি। তাদের মধ্যে জায়গা নিয়ে পূর্ব থেকেই বিবাদ ছিল। আজ কলাপাতা কাটা নিয়ে বাকবিতণ্ডার সময় আবুল বাশার বিল্লালকে ঘুসি মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

মৃত বিল্লালের ছেলে কাউছার হোসেন বলেন, আমাদের সঙ্গে তাদের মধ্যে জায়গা নিয়ে ঝগড়া চলছে। জুম্মার নামাজের পর আব্বার সঙ্গে দোকানের কাছে কথা কাটাকাটির সময় আবুল বাশার আব্বাকে ঘুসি মারে। সঙ্গে সঙ্গে তিনি মারা যান। আমি চাই, এ হত্যার বিচার হোক।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!