× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৭:৪৩ পিএম

চরাঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৭:৪৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরাঞ্চলের কৃষিতে আধুনিকতার ছোঁয়া দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ‘চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮টি গ্রুপ সমিতির মধ্যে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

প্রতিটি গ্রুপের ৩০ জন কৃষকের জন্য একটি করে এলপি সেট ও ক্যানভাস পাইপ সরবরাহ করা হয়, যা চরাঞ্চলের সেচ ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করবে।

উপকারভোগী কৃষকদের মতে, এ সহায়তা তাদের দীর্ঘদিনের সেচ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষক রহুল আমিন, ঠান্ডু মিয়া, মুনছের আলী ও নুর মোহাম্মদ জানান, সরকারের এ উদ্যোগ কৃষিকে আরও উৎপাদনমুখী করতে সহায়ক হবে।

তারা আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে ফসলের উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, চরাঞ্চলের কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আধুনিক সেচ ব্যবস্থার প্রসার ঘটানো হচ্ছে, যা কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জীবনমান উন্নয়নেও সহায়ক হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আল আমিন শেখসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!