× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৩০ পিএম

চোর সন্দেহে প্রতিবন্ধীকে গাছে বেঁধে নির্যাতন, আটক ৩

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে ভ্যানচোর সন্দেহে জামাল হোসেন (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিলাদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত জামাল হোসেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের কুমিল্লাপাড়ার আব্দুস শহীদের ছেলে।

জানা গেছে, সোমবার সকালে নিজ ভ্যানে যাত্রী নিয়ে কোটচাঁদপুরে যান জামাল হোসেন। যাত্রী নামিয়ে ফেরার পথে কাকিলাদাড়ি গ্রামের লোকজন তাকে ভ্যানচোর সন্দেহে আটক করে। কিছুদিন আগে ওই গ্রামে একটি ভ্যান চুরি হওয়ায় সন্দেহের বশে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নির্যাতনের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্ত জমাট বেঁধেছে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটকরা হলেন- কাকিলাদাড়ি গ্রামের তরিকুল ইসলাম, শিমুল ও মতিয়ার রহমান।

প্রতিবেশী রুসমত হোসেন জানান, জামাল হোসেন আগে ব্রেন স্ট্রোক করায় স্বাভাবিকভাবে কথা বলা ও চলাফেরা করতে পারেন না। এরপরও তাকে চোর সন্দেহে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।

ভুক্তভোগীর স্ত্রী আনজুয়ারা বলেন, আমরা গরিব মানুষ। আমার স্বামীকে এমনভাবে মারধর করা হয়েছে, তিনি আর কাজ করতে পারবেন কি না জানি না। চিকিৎসার খরচ বহন করাও আমাদের পক্ষে সম্ভব নয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নয়ন জানান, কোমর থেকে পা পর্যন্ত আঘাতের কারণে রক্ত জমাট বেঁধেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরে আসে। পরে ভুক্তভোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!