× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:৩৫ পিএম

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পরে জানা যায়, নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক জাহাঙ্গীর হোসেন মোল্লা (৩৭)। তিনি ভাঙ্গা উপজেলা পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামের সেকেন মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাদারীপুরগামী যাত্রীবাহী শাহ ফরিদ পরিবহনের একটি বাস এবং নম্বরবিহীন একটি পিকআপ ভ্যান, যা বাঙ্গি বোঝাই করে ভাঙ্গার দিকে যাচ্ছিল, বাবলাতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন এবং বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত পিকআপের এক যাত্রী ও হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

রূপালী বাংলাদেশ/ আপেল

Link copied!