× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:২৩ পিএম

টেকনাফে বিদেশি পিস্তলসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:২৩ পিএম

আটক সন্ত্রাসী মো. রাসেল। ছবি : রূপালী বাংলাদেশ

আটক সন্ত্রাসী মো. রাসেল। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।

আটক আসামি হলেন সাবরাং সিকদার পাড়ার আবদুল গফুরের ছেলে মো. রাসেল।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় শনিবার মধ্যরাত ৩টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রাউন্ড পিস্তলের তাজা গোলা এবং তিনটি দেশীয় অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক সন্ত্রাসী মো. রাসেল (৩৬) ওরফে ডন রাসেল কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়াও সে এলাকায় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্রের মোট ৮টি মামলা রয়েছে।

উল্লেখ্য, তাকে ইতোপূর্বে বেশ কয়েকবার টেকনাফ থানাপুলিশ কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছিল।

জব্দকৃত অস্ত্র ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!