× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:৩৪ পিএম

কুমিল্লায় পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া ও উত্তর বেতিয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- উত্তর বেতিয়ারা গ্রামের আবুল হাশেমের ছেলে তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মো. সিয়াম, রতনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল আলম এবং শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বুধবার ভোরে কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করে। এ সময় পিকআপে থাকা ১ হাজার ৩৪৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। একই সঙ্গে শাড়ি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

অপরদিকে, একই সময় পিকআপভর্তি শাড়ি নিয়ে ফেরার পথে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২৭ বোতল বিয়ার ও ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!