× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৪:৪৬ পিএম

পুলিশের ওপর হামলা, যুবলীগ নেতা এমদাদ কারাগারে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত কাজী এমদাদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কাজী এমদাদের বিরুদ্ধে ২০০৬ সালের সেপ্টেম্বর, ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের জানুয়ারি ও ২০২৩ সালের আগস্ট মাসে দায়ের হওয়া পুলিশের ওপর হামলা, সন্ত্রাসবিরোধী আইন ও তথ্যপ্রযুক্তি আইনের চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন তিনি প্রবাসে অবস্থান করছিলেন।

এদিকে অভিযোগ রয়েছে, ২০২৪ সালের আগস্টের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতের বিরোধী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা করেন কাজী এমদাদ। এ ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারবিরোধী বিভিন্ন মিথ্যা প্রচারণাও চালান তিনি।

পুলিশ জানায়, বুধবার প্রবাস থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার এসআই মোতাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি কাজী এমদাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Link copied!