× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:৩১ পিএম

রাণীশংকৈলে মোটরসাইকেল–ভ্যান মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকালে রাণীশংকৈল পৌর শহরের মুক্তা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মহলবাড়ি গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক আবুল হোসেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুক্তা মার্কেট এলাকায় মটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আবুল হোসেন নামে একজন ভ্যানচালক মারা যান। সংঘর্ষে ভ্যান ও মটরসাইকেলে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!