× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৩:৪৮ পিএম

রাজশাহীতে ঈদের জামাতে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৩:৪৮ পিএম

রাজশাহীতে ঈদের জামাত। ছবি : সংগৃহীত

রাজশাহীতে ঈদের জামাত। ছবি : সংগৃহীত

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত ঐতিহাসিক হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ সম্মানিত নাগরিক ও মুসল্লীবৃন্দ।

নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মহানগরবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে নির্দেশনা প্রদান করেছেন। আশা করি আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হব, ইনশা-আল্লাহ। এ কাজে আমি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নগরীর প্রায় ৮৩ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য ২টি বড় পরিবেশবান্ধব, পচনশীল ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে। নগরবাসীর প্রতি আমাদের আহবান আপনারা যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলে, আমাদের দেওয়া ব্যাগে পরিবেশবান্ধব সংরক্ষণ করুন, সিটি কর্পোরেশনের কর্মীরা সেগুলো সংগ্রহ করে নিবে।

রূপালী বাংলাদেশ

Link copied!