× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৮:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর অনুদানের টাকা নয়-ছয়ের অভিযোগ এমপির বিরুদ্ধে

রংপুর ব্যুরো

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ১০ লাখ টাকা অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন দলটিরই এক শীর্ষ নেতা। তিনি দাবি করেছেন, কারা এ অনুদান পেয়েছেন, তাদের তালিকা প্রকাশ করা হোক।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ১০ লাখ টাকা সংসদ সদস্যদের মাধ্যমে বিতরণের জন্য দিয়েছেন, তা অসচ্ছল, ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে দেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শনিবার রাতে উপজেলা বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা একপর্যায়ে এমপি বাবুলের সমালোচনার মঞ্চে পরিণত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সালেকুজ্জামান প্রামাণিক এসব বক্তব্য দেন।

তিনি এমপি বাবুলকে উদ্দেশ করে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ১০ লাখ টাকা কীভাবে বিতরণ করা হয়েছে? আন্দোলন-সংগ্রাম কি শুধু তারাই করেছে, যারা এই টাকা পেয়েছে? কোন শ্রেণির নেতাকর্মীরা এ অনুদান পেয়েছেন? আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, আর আপনি কাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন?

তিনি আরও বলেন, উপজেলার আটটি ইউনিয়নে আমরা নির্বাচন পরিচালনা করেছি। অথচ আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত আমরা মেনে নেব না। দলীয় সিদ্ধান্ত দলের ভেতরেই নিতে হবে। পার্টির মধ্যে ‘চেইন অব কমান্ড’ থাকতে হবে এবং তা ভণ্ডুল করতে দেওয়া হবে না।

সালেকুজ্জামান অভিযোগ করে বলেন, দলের চেইন অব কমান্ড না মেনে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। এটি মেনে নেওয়া হবে না। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদানের টাকা বিএনপির অসহায়, ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের প্রাপ্য। প্রয়োজনে এ বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছেও যাব।

এ বিষয়ে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সাক্ষাতে আসলেই সব কথা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!