× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০১:৪৩ পিএম

ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে গ্রাহকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০১:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মঙ্গলবার (২ জুন) সকালে শহরের ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, ব্যাংকের অর্থ পাচারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। 

মানববন্ধনে গ্রাহকরা ৯টি দাবি তুলে ধরেন এবং ঢাকায় অবস্থানরত গ্রাহকদের ওপর পুলিশ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়া হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবি করেন। একই সঙ্গে ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও জানান তারা।

মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, হাফিজা খাতুন, সদস্য সচিব এইচ এম মামুন, গ্রাহক মো. জালাল শেখ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই এ প্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, ব্যাংকের অর্থ যেন অপচয় বা ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য দক্ষ ও সৎ নেতৃত্ব প্রয়োজন। 

ডা. যুবাইদাকে পদত্যাগ করার পরেও যাকে বসানো হয়েছে তিনিও ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলম। এ সময় তারা ফারুক খানের পদ বহাল রাখারও দাবি জানান। 

কর্মসূচি শেষে বক্তারা দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ সময় তারা বলেন, আমাদের দাবি না মানলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!