× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৩:৫০ পিএম

রূপগঞ্জে ৫ দিনেও মিলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবার সন্ধান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৩:৫০ পিএম

ছাইবা আক্তার।

ছাইবা আক্তার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পার হলেও এখনো বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬) কোনো সন্ধান মেলেনি। মেয়েটিকে ফিরে পেতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই দুপুরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজারের সানলাইট সিনেমা হল এলাকার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায় ছাইবা আক্তার। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্বজনরা জানান, সেদিন দুপুরে খাবার খাওয়ার সময় পরিবারের সদস্যদের বকাবকিতে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় ছাইবা। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে গত রোববার ছাইবার বড় বোন সাদিয়া আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি হওয়ার পর পুলিশও কিশোরীকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেছে।

এদিকে নিখোঁজের পাঁচ দিন অতিবাহিত হলেও ছাইবার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তারা দ্রুত তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কিশোরী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

Link copied!