× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:৩৫ পিএম

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া এবং সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (১৯ জুলাই) বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভূঁইয়ার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর প্রশাসক নূর নবী ভূঁইয়া উপস্থিত সবার সহযোগিতা কামনা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পরিদর্শনের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

Link copied!