× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৯:২৪ পিএম

মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শরীয়তপুর ডামুড্যা উপজেলায় দু’পক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। এ সময় তাদের মারামারি থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। মারামারির এক পর্যায়ে একটি লাঠির আঘাত পড়ে তার মাথায় উপর। এতে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


 

আরবি/জেডআর

Link copied!