× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৯:৪৫ পিএম

সরিষাবাড়ীতে আগুনে সবকিছু পুড়ে ছাই, অক্ষত কোরআন

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৯:৪৫ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একুশে মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতবাড়ি ও দুইটি দোকান পুড়ে ছাই হলেও অক্ষত আছে আল-কোরআন। এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় মান্নান মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয়রা জানান, সোমবার সকালে স্থানীয় মান্নান মিয়ার ঘর থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে পাশের সোলাইমান হোসেনের সার, কীটনাশক ও কুটিরশিল্পের দুটি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। 

স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সরিষাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি বসতঘর ও ১টি সার ও কীটনাশকের দোকান ১টি কুটিরশিল্পের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ক্ষতিগ্রস্থ সোলাইমান হোসেন বলেন, পাশের বাড়ীর মান্নান মিয়ার ঘর থেকে আগুন লাগে। ওই আগুনে আমার একটি সার ও কীটনাশকের দোকান ও আরেকটি কুটিরশিল্পের দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে তার ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত বলে জানান তিনি।

আরবি/জেডআর

Link copied!