× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নীলফামারীতে বিএনপির নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ডিসির মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রুবেল চত্বরে গিয়ে শেষ হয়।

প্রদক্ষিণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা দেন নীলফামারী ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বক্তৃতা করেন জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক সোহেল পারভেজ, রেয়াজুল ইসলাম কালু, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ কয়েক হাজার নেতাকর্মী।

সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে মিছিলে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এছাড়াও বিকেলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিএনপির একটি পৃথক প্রচারণা মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!