× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৮:১৯ পিএম

ডিবির হাতে ৭ ভিসা প্রতারক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৮:১৯ পিএম

আটক ৭ প্রতারক। ছবি : রূপালী বাংলাদেশ

আটক ৭ প্রতারক। ছবি : রূপালী বাংলাদেশ

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ১১টি মোবাইল ফোন এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মো. মতলুবর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন: কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আদর আলী (২৪), মো. মনিরুজ্জামান সজীব (২৫); জলঢাকা উপজেলার বাসিন্দা শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯), মো. সিরাজ উদ্দিন (২৩) এবং নীলফামারী সদর উপজেলার বাসিন্দা মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) ও মো. আহসান হাবিব হাসান (২৪)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে অনলাইন ভিসা প্রতারণার সঙ্গে জড়িত বিভিন্ন আলামত পাওয়া যায়। এ ছাড়া ফোনগুলোতে অনলাইন জুয়ার অ্যাপ ও বেটিং অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।

ডিবির ওসি মো. মতলুবর রহমান বলেন, উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার (১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!