× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৯:৩৯ পিএম

বিপ্লব ও সংহতি দিবসে সৈয়দপুরে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৯:৩৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর হাইস্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হয়ে ওখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় র‍্যালিটি গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে বিএনপির জেলা ও উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুল ইসলাম, একরামুল হক কাজী, জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এম এ পারভেজ লিটন, অনুষ্ঠান টি পরিচালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (পাপ্পু), যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা বিএনপির অন্যতম সদস্য শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সহ সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক মো. শেখ বাবলু, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম( গুড্ডু), জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু, সাধারণ সম্পাদক সাজেদুজ্জামান দিনার, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব হামিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রিনু আফজাল, সাধারণ সম্পাদক রুপা বেগম, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা আহবায়ক ময়নুল হক চৌধুরী সহ অসংখ্য স্হানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা ফ্যাসিবাদী সরকারের নির্মম দমন-পীড়নের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে দৃঢ় সংকল্পবদ্ধ।

বিপ্লব ও সংহতি দিবসে সৈয়দপুরে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষায় তাদের ঐক্য ও প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন, যা দলের উদ্দীপনা ও গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকারকে শক্তিশালী করে তুলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!