নীলফামারীতে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংসদ কার্যালয়ে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল হক জবা, সদস্য সচিব আব্দুল জলিল ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


