× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৩৬ পিএম

কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৩৬ পিএম

আহত কৃষক। ছবি : রূপালী বাংলাদেশ

আহত কৃষক। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর কবিরহাটে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল (৩৬)। তিনি একই গ্রামের বেপারী বাড়ির ওবায়দল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশে পাঁচ শতক জমি বহু বছর ধরে কৃষক জামালের পরিবারের দখলে রয়েছে। ওই জমিতে তারা ধান চাষ করে আসছেন।

শনিবার সকালে তার বাবা ধানখেত পরিষ্কার করতে গেলে একই বাড়ির বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব ও নুরউদ্দিন ধানখেতে গিয়ে বৃদ্ধ ওবায়দল হককে বেধড়ক মারধর করে।

খবর পেয়ে তার ছেলে জামাল ও পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে নেওয়ার পথে পুনরায় বাচ্চুসহ তার ছেলেরা হামলা চালায়। একপর্যায়ে তারা কৃষক জামালের বাম হাত ভেঙে দুই ভাগ করে দেয়, মাথায় কুপিয়ে জখম করে এবং বুকে খন্তা দিয়ে আঘাত করে।

এ ঘটনায় কৃষকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!