× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৭:৩৭ পিএম

রাতের আঁধারে নবনির্মিত সড়কের ইট-বালু লুট

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৭:৩৭ পিএম

লুট করা হয়েছে সড়কের ইট ও বালু। ছবি- রূপালী বাংলাদেশ

লুট করা হয়েছে সড়কের ইট ও বালু। ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের আঁধারে হঠাৎ উধাও হয়ে গেছে নবনির্মিত ইটের সোলিং। লুট করা হয়েছে সড়কের ইট ও বালু। আর যেগুলো নেওয়া সম্ভব হয়নি, সেগুলো সড়কের পাশের খালে ফেলে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামে।

শুধু ইট লুটপাটই নয়, প্রায় ২০০ বছরের পুরাতন সড়কের মাটি কেটে সেটিকে জনসাধারণের চলাচলের অযোগ্য করে দেওয়া হয়েছে। পথচারীদের অভিযোগ, স্থানীয় নূর আলম চৌধুরী সড়কের জমি নিজের দাবি করে মানুষের চলাচল বন্ধ করতে এই কাজ করেছেন।

সরেজমিনে দেখা যায়, এই সড়কের মাথায় রয়েছে উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে আশপাশের কয়েকটি গ্রামের কোমলমতি শিশুরা পড়াশোনা করে। গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করেই উলুপাড়া ও দাসবাড়ী এলাকার অধিকাংশ শিক্ষার্থী স্কুলে যাতায়াত করে। সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। এতে ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা কার্যক্রম।

উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসি আক্তার জানান, এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পর থেকে প্রায় এক যুগ ধরে তিনি এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করছেন। একই সঙ্গে স্কুলের ক্যাচমেন্ট এলাকার অধিকাংশ শিক্ষার্থীও এই সড়ক ব্যবহার করে স্কুলে আসে। এটি শিশুদের জন্য একটি নিরাপদ রাস্তা ছিল। কয়েকদিন আগে কে বা কারা সড়কটির মাটি কেটে সরিয়ে নিয়েছে। এখন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাতায়াত সমস্যার কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

অনেকে অভিযোগ করে জানান, প্রায় ২০০ বছরের পুরাতন এই সড়কটির পাশের খাল দিয়ে একসময় নৌকা চলাচল করত। এখানে নৌকা ঘাট ছিল। এই এলাকায় একসময় পরিচিত কাচারি বাজার ছিল। সেই বাজারে মানুষ এই পথ দিয়েই যাতায়াত করত। অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিরা রিকশাযোগে এই সড়ক দিয়ে মসজিদ ও বাজারে যেতেন। পরিকল্পিতভাবে সড়কটির মাটি কেটে দ্বিখণ্ডিত করায় চরম বিপাকে পড়েছেন পথচারীরা।

জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনে উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুশি ও উলুপাড়া গ্রামের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। নির্বাচনের আগে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা সম্ভব না হলে ভোটকেন্দ্রে আশপাশের গ্রামের নারী ভোটারদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, স্থানীয় নূর আলম চৌধুরী এই জমিকে নিজের বসতঘরের রাস্তা দাবি করেছেন। তিনি বলেন, জমিটি তাদের নামে খতিয়ানভুক্ত। সড়কটিতে ইটের সোলিং করায় তিনি সোনাইমুড়ী থানায় প্রতিবেশী রহিম বক্স ও করিম বক্সের বিরুদ্ধে জমি দখল করে জোরপূর্বক সড়ক নির্মাণের লিখিত অভিযোগ দিয়েছেন। তবে রাস্তার মাটি কাটা ও ইট-বালু লুটপাটের অভিযোগ তিনি অস্বীকার করেন।

অন্যদিকে, জমি দখলের অভিযোগে অভিযুক্ত রহিম বক্স বলেন, সড়কটি স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দের অর্থে নির্মাণ করেছেন। সড়কের কাজ করেছেন জনপ্রতিনিধিরাই। এর আগেও দুইজন চেয়ারম্যান এই সড়কে কালভার্ট নির্মাণ করেছেন। যারা প্রকৃতপক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ না দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের বিরুদ্ধে জমি দখল করে সড়ক নির্মাণের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি জিয়াউর রহমান জানান, উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে উন্নয়ন খাতে সরকারি দুই লাখ টাকা বরাদ্দে সড়কটির ৩০০ মিটার অংশে ইটের সোলিং করা হয়। এর আগেও দুইবার সরকারি বরাদ্দে এই সড়কের উন্নয়ন কাজ হয়েছে। তবে রাস্তার কাজ চলাকালে কেউ জমির দাবি করে কোনো বাধা দেয়নি। কিন্তু এবারে রাস্তার কাজ শেষ হওয়ার পরদিন রাতেই সড়ক থেকে ইট ও বালু তুলে নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!