× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৬:০০ পিএম

নির্বাচনি মাঠ ছাড়ার হুমকি হান্নান মাসউদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৬:০০ পিএম

এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত

এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত

১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনে হামলাকারীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

হান্নান মাসউদ বলেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। চিহ্নিত এসব সন্ত্রাসীকে দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে নির্বাচনের মাঠে থাকব কি না, তা আবারও ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বলেও কোনো প্রতিকার পাচ্ছি না।

উল্লেখ্য, এর আগে দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই সময় শাপলা কলির লোকজন আহত হওয়ায় দাবি করেন হান্নান মাসউদ।

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!