নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ঠাকুর চাঁন মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জনারদনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার রাতের দিকে ছোট ফেনী নদীর খালে জনারদন ছেলে ঠাকুর চাঁনসহ তিনজনকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করার পর ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।
বর্তমানে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহতের বাবা জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিকূল আবহাওয়ার সময়ে নদী ও খোলা স্থানে না যাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।

-20260319121929.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন