পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে লালপুর অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন