× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:২১ পিএম

বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় গণঅধিকারের ৩ নেতার পদত্যাগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:২১ পিএম

পদত্যাগ করা গণঅধিকার পরিষদের তিন নেতা। ছবি- রূপালী বাংলাদেশ

পদত্যাগ করা গণঅধিকার পরিষদের তিন নেতা। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভ প্রকাশ করে দল থেকে পদত্যাগ করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ শীর্ষ তিন নেতা।

পদত্যাগকারীরা হলেন: ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন জাহিদুর রহমান খান দুলাল।

এ দিন ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেওয়ার মালিক আল্লাহ্।’

জানা যায়, গণঅধিকার পরিষদে যোগদানের আগে জাহিদুর রহমান দুলাল পাবনার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকার মতিঝিল থানা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি নুরুল হক নুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন।

পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারি মাসে তার উদ্যোগে গণঅধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা কমিটি গঠিত হয়। ৩১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে জাহিদুর রহমান দুলাল সভাপতি এবং হোসাইন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ বিষয়ে জাহিদুর রহমান খান দুলাল জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে আসন সমঝোতা করার কারণেই তিনি ও আরও দুই নেতা গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছেন।

Link copied!