× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৩৩ এএম

নির্বাচনি আচরণবিধি অমান্য করে প্রচারণার অভিযোগ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৩৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনি তপশিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু করার নির্দেশনা রয়েছে।

কিন্তু সিংগাড়ী গ্রামে আল-আমিন এই নির্দেশনা অমান্য করে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন।

এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে লিফলেট বিতরণকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় আল-আমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের আগে দেয়াল লিখন, পোস্টার টাঙানো বা বড় ধরনের শোডাউন করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযানের ফলে নির্বাচনি প্রার্থীরা নির্বাচনি আইন মানতে আরও বেশি উৎসাহিত হবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!