ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাসক নয়, সেবক হব : জামায়াত প্রার্থী আছগার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:৫৪ পিএম
বক্তব্য দেন পাবনা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মাদ আলী আছগার। ছবি : রূপালী বাংলাদেশ

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মাদ আলী আছগার বলেছেন, ‘আমি নির্বাচিত হলে শাসক নয়, চলনবিল অধ্যুষিত তিন উপজেলার জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আছগার আরও বলেন, ‘চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় খুঁজে খুঁজে উন্নয়ন করা হবে। পিছিয়ে থাকা এলাকাগুলোরও উন্নয়ন নিশ্চিত করা হবে। আমরা দেশের জন্য সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।’ তিনি সম্মানিত ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে মন্ডতোষ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি অধ্যাপক এস. এম. সোহেল। 

এ ছাড়া উপস্থিত ছিলেন: পাবনা জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আব্দুল হামিদ, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মজিবুর রহমান, ছাত্র শিবির সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।

সমাবেশে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের জন্য প্রস্তুতি ঘোষণা করে সমাবেশ শেষ হয়।