× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:২০ এএম

জামায়াতে যোগদান করলেন গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:২০ এএম

আনুষ্ঠানিকভাবে দলবদল অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে দলবদল অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

গণঅধিকার পরিষদের পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার সাবেক সভাপতিসহ ১৫ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনি জনসভায় পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মাদ আলী আছগারের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

পরে জামায়াতের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ শীর্ষ তিন নেতা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর থেকেই তারা জামায়াতে যোগদান করতে পারেন এমন গুঞ্জন চলছিল।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মাহমুদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আতাউর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ মোট ১৫ জন নেতাকর্মী।

জামায়াতে যোগদান প্রসঙ্গে গণঅধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা শাখার সাবেক সভাপতি জাহিদুর রহমান খান দুলাল বলেন, আদর্শভিত্তিক রাজনীতি ও দেশ গঠনের লক্ষ্যে আমরা জামায়াতে যোগ দিয়েছি। বাংলাদেশে পরিবর্তনের রাজনীতির আশায় গণঅধিকার পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি।

কিন্তু নির্বাচনি আবহ তৈরির পর বুঝেছি, আমাদের সেই আশা পূরণ হয়নি। একটি পরিচ্ছন্ন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মহির উদ্দিন বলেন, ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!