× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৩১ এএম

নির্বাচনে নিরাপত্তায় প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৩১ এএম

আনসার ও ভিডিপির সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

আনসার ও ভিডিপির সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পাবনার ভাঙ্গুড়ায় মোট ৪৫টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সর্বমোট ৫৮৫ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় আনসার-ভিডিপির সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি ‘দৈনিক রূপালী বাংলাদেশ’কে বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রের প্রতিটিতে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে ৩ জন অস্ত্রধারী এবং বাকিরা লাঠি নিয়ে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে একজন সেকশন কমান্ডার ও একজন সহকারী সেকশন কমান্ডার মোতায়েন থাকবেন।

প্রিসাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া বা কেন্দ্রের ভেতরে কোনো ধরনের বেআইনি কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না।

আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ আরও বলেন, আনসার-ভিডিপির সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। পাশাপাশি দুটি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং টিম হিসেবে কাজ করবে।

তিনি জানান, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক কিংবা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে আনসার সদস্যদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৬৮। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ২৮৭ জন, নারী ভোটার ৫৪ হাজার ৬৭৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি জরুরি প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক নিরাপত্তায় প্রস্তুত থাকবে। এ ছাড়া ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনি নিরাপত্তাব্যবস্থাকে আরও সুসংহত করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!