× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৪৬ পিএম

পাবনায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৪৬ পিএম

হত্যার ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

হত্যার ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার আটঘরিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাবা-ছেলের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের লোকমান হোনের ছেলে কামরুল ইসলাম র্দীঘদিন ধরে মাদক সেবন করে আসছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাবা লোকমান হোসেনের সাথে ছেলে কমরুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেনকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা টেরে পেয়ে ছেলে কামরুলকে (৩২) আটক করে পুলিশে খবর দেয়।

আটঘরিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত ছেলে কামরুলকে আটক করা।

ওসি আরও জানান, আটক ছেলে কামরুল মাদকাসক্ত। এর আগেও সে টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে স্থানীয়রা জানান। ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্য ছেলে কামরুল পিতাকে কুপিয়ে হত্যা করেছে।

Link copied!