পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বাসাবাড়িতে ‘মিনি পেট্রোল পাম্প’-এর সন্ধান পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন তার বাড়িতে ‘মিনি পেট্রোল পাম্প’ স্থাপন করে ডিজেল বেশি দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাসাবাড়ির ভেতরে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।
অভিযানে অবৈধভাবে বাসাবাড়িতে পেট্রোল পাম্প পরিচালনা করা এবং বেশি দামে ডিজেল বিক্রি করার অভিযোগে মালিক আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই বাসাবাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন