× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৫৩ পিএম

‘শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে’

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল। তিনি বলেন, আমাদের শেকড় ভুলে গেলে চলবে না।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার মন্ডলপাড়ার পদ্মকোল খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘খাল খননের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যারা দিন আনে দিন খায় এবং বাইরে গিয়ে কাজ করতে পারে না, তারা এলাকায় থেকেই এসব কাজে যুক্ত হতে পারবে। বাংলাদেশের কৃষি উন্নয়ন এবং গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের জন্য এ ধরনের কাজ করা হচ্ছে, যার মধ্যে এটি অন্যতম। মানুষ বুঝতে পারছে, সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যে উন্নয়ন সাধন করেছিলেন, তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে কৃষি ও শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে নতুন এক দ্বার উন্মোচনের পথে নিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়েই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে পেরেছি।’

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পাবনা সদর উপজেলার মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করা, শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহার এবং প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধিসহ নানা উদ্দেশ্যে খালটি খনন করা হচ্ছে।

জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ অনেকে।

পরে তিনি বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এবং পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Link copied!