× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৩৭ এএম

পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ বন্দি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৩৭ এএম

পঞ্চগড় জেলা কারাগার। ছবি : রূপালী বাংলাদেশ

পঞ্চগড় জেলা কারাগার। ছবি : রূপালী বাংলাদেশ

পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ কারাবন্দি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের মধ্যে ১২ জন কয়েদি ও ৬ জন হাজতি রয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা কারাগার সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

কারাগার সূত্র জানায়, বর্তমানে কারাগারে ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এদের মধ্যে ৬৭ জন কয়েদি। এ ছাড়া ৮ জন নারী কারাবন্দি ও ৬ জন বিদেশি নাগরিক আছেন।

কারাগারের ১৮ ভোটারের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়। বাকি সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা। তাদের সবাই পুরুষ। এ ছাড়া জেলা কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটেও ভোট দেবেন বলে জানা গেছে।

জেলা কারাগারে দায়িত্বে নিয়োজিত হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর ধরে চাকরিতে আছি। এবার চাকরিরত অবস্থায় প্রথমবারের মতো ভোট দিতে পারব। বিষয়টি জেনে আমি খুবই খুশি হয়েছি।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, কারাগার থেকে এবার ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এ ছাড়া কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন ও পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন রয়েছেন।

রূপালী বাংলাদেশ/আপেল

Link copied!